বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার দিবাগত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এ ছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।
গত বছর নভেম্বর মাসে তোয়াব খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। করোনামুক্ত হলেও করোনা–পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।