বর-কনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্ত বয়সে বিয়ে ও মিথ্যা হলফনামা আদালতে দাখিলের অপরাধে ঢাকার দোহার উপজেলায় আল আমিন (১৯) ও তাঁর ১৪ বছর বয়সী স্ত্রীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগম গতকাল মঙ্গলবার এ সাজা দেন। এ সময় তাঁদের বিরুদ্ধে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ প্রশাসনকে হয়রানির অভিযোগও আনা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে ঢাকার একটি আদালতে মা পারুল বেগম তাঁর মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে দেন। এ সময় তাঁরা বয়স-সংক্রান্ত বিষয়ে মিথ্যা হলফনামা জমা দেন। এদিকে পরের দিন পারুল বেগমই মেয়েকে অপহরণের অভিযোগ এনে দোহার থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এই দুই মাস তারা ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। গত মঙ্গলবার গোপনে খবর পেয়ে দোহার থানা পুলিশ দোহারের বিলাশপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাদের উদ্ধার করে।