রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জঙ্গিরা বিকৃত মতাদর্শে প্রভাবিত। জঙ্গিবাদের নেপথ্যে আছে ধর্মব্যবসায়ীদের অপব্যাখ্যা ও সাম্রাজ্য-বাদীদের ষড়যন্ত্র। শুধু বল প্রয়োগ করে জঙ্গিবাদ দমন করা যাবে না।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার ধর্মব্যবসায়ী ও পশ্চিমাদের ষড়যন্ত্রের যোগফল জঙ্গিবাদ: উত্তরণের একমাত্র পথ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটি লিখেছেন হোসাইন মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জঙ্গিবাদীরা ভুল আদর্শ ধারণ করে সহিংসতায় লিপ্ত হচ্ছেন। তাঁদের আদর্শ থেকে সরিয়ে আনতে হলে পাল্টা একটি সঠিক আদর্শ নিয়ে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে রুফায়দাহ পন্নী বলেন, জঙ্গিবাদীরা বলে, ইসলাম নারীদের বাইরে গিয়ে কাজ করার অনুমতি দেয় না। ধর্মব্যবসায়ীরা মিথ্যা ফতোয়া দিয়ে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে আবদ্ধ করে রেখে জাতির উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।