বল ভেবে ককটেল দিয়ে খেলতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে শিশুরা খেলতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়েছে। এতে শিশুদের কেউ হতাহত হয়নি। তবে আতঙ্কে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি তাজা ককটেল উদ্ধার করে।