বলীখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ায় ঐতিহ্যবাহী বলীখেলা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ৭ বৈশাখ উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামে পাহাড়বেষ্টিত মক্কারো মাঠে এ বলীখেলা হয়। বলীখেলাকে কেন্দ্র করে মেলা বসে। এবারের বলীখেলায় ৪২ জন বলী অংশ নেন। এতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন উখিয়ার সামশু বলী ও রামুর দিদার বলী। বলীখেলা আয়োজক কমিটির সভাপতি মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুল আলম চৌধুরী জানান, ১৩৬ বছর আগে সাতকানিয়ার মাদার্শা এলাকার তৎকালীন জমিদার মো. আবদুল কাদের বক্স চৌধুরী বাঙালি ঐতিহ্য তুলে ধরতে এবং এলাকার মানুষের চিত্তবিনোদনের জন্য ৭ বৈশাখ বলীখেলার আয়োজন করেছিলেন। এরই ধারাবাহিকতায় বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে।