বলেশ্বর থেকে ধরা অজগর সুন্দরবনে অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে ধরা পড়া ১০ ফুট লম্বা অজগর সাপ সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার ভোরে মাঝেরচরের জেলে জসিম বিশ্বাস নদে ইলিশের জাল তোলার সময় জালের ফাঁসে সাপটি দেখতে পান। গতকাল বৃহস্পতিবার সকালে বন বিভাগ অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে। জেলেরা জানান, সুন্দরবন থেকে প্রায়ই অজগর সাপ বনসংলগ্ন নদী ও লোকালয়ে চলে আসে। গত ১২ জুলাই উপজেলার সাংরাইল খালের মোহনায় জেলে আবুল কালাম হাওলাদারের জালে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়ে।