বলেশ্বর নদে কার্গোডুবি, মৃত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর ইন্দুরকানি উপজেলার লাহুরি এলাকায় বলেশ্বর নদে বালুবোঝাই কার্গো ডুবে মুরাদ শেখ (১৭) নামের এক শ্রমিক মারা গেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ শেখ পিরোজপুর পৌরসভার ভাইজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুরে বলেশ্বর নদ থেকে বালু তুলে কার্গোটি পিরোজপুর শহরে যাচ্ছিল। ইন্দুরকানি উপজেলার লাহুরি এলাকায় তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোর চালক ইমাম হোসেন সাঁতরে তীরে ওঠেন। তবে মুরাদ শেখ কার্গোর ইঞ্জিন রুমে রাখা মুঠোফোন ও মানিব্যাগ বের করতে গিয়ে সেখানে আটকা পড়ে ডুবে যায়। খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল থেকে এসে কার্গোর ইঞ্জিন রুম থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।