বলেশ্বর নদে মাছ ধরার সময় জেলে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদে নজির আলী (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
নজির আলীর বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বলেশ্বর নদের মোহনায় নজির আলীসহ পাঁচ জেলে কয়েক দিন ধরে মাছ ধরছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের দস্যু জিরো বাহিনীর ১০ থেকে ১২ জন সশস্ত্র সদস্য ওই নৌকায় হামলা চালায়। এতে নৌকার মাঝি নজির আলী গুলিবিদ্ধ হন। দস্যুরা নৌকা থেকে মাছ, জাল ও টাকা লুট করে নিয়ে যায়।