প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়েছে। সভায় বল্লাল সেনের ঐতিহ্যবাহী দিঘিটি রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ভুয়া কাগজপত্র তৈরি করে সদর উপজেলার রামপালের বিশাল এই দিঘিতে স্থাপনা নির্মাণ ও ভরাটকাজ চলছে। এ ছাড়া মুন্সিগঞ্জের কৃতী সন্তান বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যেন সেন ও ব্রজেন দাসের বাড়ি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংসদ মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।