বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে আগামীকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষাকেন্দ্র) পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুসন্ধিত্সু চক্র বিজ্ঞান সংগঠনের সহযোগিতায় ক্যাম্পটি শুরু হবে দুপুর ১২টায়। ক্যাম্পটি সবার জন্য উন্মুক্ত।ক্যাম্পে অংশগ্রহণকারী ব্যক্তিরা টেলিস্কোপ, পিনহোল প্রজেকশন দুরবিন ও সোলার ফিল্টারের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে পাবেন। ক্যামেরার মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞপ্তি।