বসতঘর, দোকান ও বোর্ডিং পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মোমিন রোড মেথরপট্টি ও লালদীঘির পাড়ে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও দোকান এবং একটি আবাসিক বোর্ডিং পুড়ে গেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মেথরপট্টি এলাকায় সন্ধ্যা ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি সেমিপাকা ঘর পুড়ে যায়। ঘরগুলোর মালিক মো. ইউসুফ। এতে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।এর আধা ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে লালদীঘি এলাকায় একটি আবাসিক বোর্ডিংয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বোর্ডিং ও গোপী ফার্মেসি নামের একটি ওষুধ দোকানের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আট লাখ টাকা।’