বসতঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বীণাপাণি গ্রামে গত বুধবার বিকেলে দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ছয়টার দিকে বীণাপাণি গ্রামের দিনমজুর মোজাফ্ফর আলী মুনশির বাড়ির রান্নাঘরের চুলার পাশে রাখা কাঠে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে মোজাফ্ফর আলী মুনশির বসতঘর ও তাঁর পাশে থাকা মেয়ের জামাই আবদুল বারেক মিয়ার ঘর পুড়ে যায়। খবর পেয়ে কাঁঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।