বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার লোহার দীঘিরপাড় এলাকায় আগুনে তিন বসতবাড়ি পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আবু মিয়া, হাফেজ আহমদ ও আবুল বশর। জানা যায়, আবু মিয়ার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুজিবুর রহমান বলেন, আগুনে ওই তিন পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে।