বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে জয়নাল আবেদিন ও নাজমুল আবেদিন নামের দুই ব্যক্তির দুটি কাঁচা বসতঘর পুড়ে যায়। কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।