বসতঘরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকপুর উত্তরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় একটি বসতঘরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল অন্তত ১২ লাখ টাকার মালামাল লুট করে যায়।
বাড়ির মালিক কামাল উদ্দিন মাতবর জানান, ১০-১২ জন ডাকাত তাঁর বসতঘরে হানা দেয়। প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতরে একজন ডাকাত প্রবেশ করে। পরে ওই ডাকাত ঘরের দরজা খুলে দিলে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এ সময় সশস্ত্র ডাকাত দল ২০ ভরি সোনা ও দুই লাখ নগদ টাকাসহ আসবাব লুট করে নিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, ২০ জুন ওই বাড়িতে একটি বিয়ে সম্পন্ন হয়। ডাকাতেরা পরিকল্পিতভাবেই ডাকাতি সংঘটিত করেছে।