বসতঘরে ১২৭ সাপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রায়ের জাঙ্গালিয়া গ্রামে একটি বসতঘর থেকে ১২৭টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত এগুলো ধরা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, গ্রামের সুজা মিয়ার শাশুড়ি ফুলেরা বেগম রোববার রাতে ঘরের একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় তিনি বালিশের নিচে একটি সাপ দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন সাপটি মেরে ফেলেন। রাতে ওই কক্ষ থেকে আরও নয়টি সাপ মেরে ফেলা হয়। গতকাল বাড়িতে সাপুড়ে ডেকে আনা হয়। সাপুড়ে ওই কক্ষ থেকে আরও ১১৭টি সাপ ধরেন।