বসতবাড়ি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে গতকাল শনিবার ১৩টি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ৷ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিনসহ শতাধিক বন কর্মী বসতবাড়ি উচ্ছেদের এই অভিযানে অংশ নেন। জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, উপজেলার হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন রক্ষইম বিটের লাতুড়িখোলা পাহাড়ি এলাকায় প্রায় ১০ হেক্টর বনভূমিতে অবৈধভাবে জবরদখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি ও রোহিঙ্গারা এসব বসতি গড়ে তোলেন৷ তাঁদের একাধিকবার নোটিশ দিয়েও সরানো যায়নি৷  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|