বসতবাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের দক্ষিণ হুগোলবাড়ীয়া এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপির কর্মী মুনছুর আলীর তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে বাড়ির মালিকের অভিযোগ। নাটোর ফায়ার স্টেশন সূত্র জানায়, রোববার মধ্যরাতে দক্ষিণ হুগোলবাড়ীয়া মহল্লার মুনছুর আলীর বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়ির তিনটি বসতঘর, নগদ ৭০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মুনছুর আলী দাবি করেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে।