প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে আগুনে নয়টি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুঠিদুর্গাপুর গ্রামের আদিল উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পরে নজরুল ইসলাম, ইদ্রিস আলীসহ নয় ব্যক্তির বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আদিল উদ্দিনের দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।