বসতবাড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা বনগ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়ির দুটি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে বাড়ির মালিক ক্ষিতিশ মণ্ডল ধারণা করছেন। তিনি জানান, স্থানীয় লোকজন প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের আসবাব, স্বর্ণালংকার, দলিলপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।