বসতবাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আহমদ চৌধুরী পাড়ায় গতকাল শনিবার সকালে চার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. সোলাইমান, মো. ওসমান, হাফেজ আহমদ ও মো. লোকমান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মো. সোলাইমানের ঘরে আগুন লাগলে তা দ্রুত অন্যদের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই হাজার টাকা করে সহায়তা দেন।