বসতবাড়িতে ডাকাতি গুলিবিদ্ধসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের জাহাজপুরা এলাকায় গতকাল রোববার ভোররাত তিনটার দিকে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় আটজন আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের স্থানীয় বাসিন্দা জোনাব আলীর ছেলে আবুল ফরিদের বসতবাড়িতে ২০-২৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা আবুল ফরিদ (৫৫), তাঁর স্ত্রী লায়লা বেগম (৪৮), ছেলে জামাল হোসেন (২৭) ও আকতার হোসেন (১৮) এবং গৃহকর্মী আবু শমাকে (২০) অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।