বসতভিটা রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দিন খান ও তাঁর ভাই আলমগীর হোসেন বসতভিটা রক্ষার দাবি জানিয়েছেন। গত রোববার বাড়িতে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।মুক্তিযোদ্ধা আলীম উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, পৈতৃক সূত্রে তিনি ও তাঁর ভাই আলমগীর হোসেন উপজেলার দাশড়া মৌজার সাবেক ১৩১৯ নম্বর দাগের ১৭ শতাংশ জমির মালিক। তাঁরা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। আলীম উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় ইয়াকুব আলী মিথ্যা কাগজ তৈরি করে ওই বসতভিটা নিজের দাবি করেন এবং কয়েক বছর আগে এ বিষয়ে জয়পুরহাট সিনিয়র জজ আদালতে দখল উচ্ছেদ মামলা করেছেন। এভাবে ইয়াকুব আলী বাপ-দাদার ওই জমি থেকে তাঁদের উচ্ছেদ করতে চাইছেন।ইয়াকুব আলী দাবি করেন, ৫০-৬০ বছর আগে ওই জমি তাঁদের কাছে ইজারা দেওয়া হয়েছিল। এখনো ওই ইজারা বহাল আছে।