বসতি এলাকায় রাসায়নিকের গুদাম বা কারখানা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতি এলাকায় রাসায়নিক বা অন্য কোনো ধরনের কারখানা না করার সুপারিশ করবে পুরান ঢাকার নবাব কাটরার অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে গঠিত সরকারি তদন্ত কমিটি। সেই সঙ্গে পুরান ঢাকা বা এর আশপাশে যেসব কারখানা আছে, তা সরিয়ে ফেলারও পরামর্শ দেওয়া হবে। কমিটি তার প্রাথমিক অনুসন্ধানে এ পর্যন্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ১৯ জনের সাক্ষ্য নিয়েছে। এ ছাড়া দগ্ধ হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছেন কমিটির সদস্যরা। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, রাসায়ানিকের কারণে ঘরবাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই কমিটি বসতি এলাকায় রাসায়নিকের কারখানা বা গুদাম না রাখার সুপারিশ করতে যাচ্ছে।যে রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, তা পরীক্ষা-নিরীক্ষা করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি। এ ছাড়া বিদ্যুতের ট্রান্সফরমারে কোনো ত্রুটি ছিল কি না, বা ট্রান্সফরমারটির বিষয়ে এলাকার মানুষের আগে কোনো অভিযোগ আছে কি না, তা জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি সরকারকে প্রতিবেদন দেবে। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খুপরি খুপরি ঘরের পাশে রাসায়নিকের গুদাম থাকায় আগুন লাগার পর তা তৎক্ষণাৎ নির্বাপণ করা সম্ভব হয়নি।