বসন্ত উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগান নিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ উপলক্ষে কলেজ চত্বরে দুপুর ১২টায় বসন্তকে স্বাগত জানিয়ে শুরু হয় গান আর কবিতার আসর। উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন।