প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা, ছড়া আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে এ উৎসব। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মতিউর রহমান গাজ্জালী, প্রভাষক শিরিন আক্তার, রাফিয়া আক্তার, শান্তা ইসলাম, শিলা খাতুন, জান্নাতুল ফেরদৌস, মৌসুমী জাহান, শারমিন আক্তার, আমির হোসেন, ফয়জুস সালেহীন, মো. রুহুল আমিন প্রমুখ।