প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদ্যাপন করেছে নজরুল একাডেমি। এ উপলক্ষে গতকাল সোমবার বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।