বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বসন্ত উৎসব উদ্যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ওই উৎসবের আয়োজন করে। ওই সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সংগীত সম্পাদক গোলাম মোস্তফা, রাজনীতিবিদ আতিয়ার রহমান, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সম্পাদক আরমিন আক্তার প্রমুখ। পরে সেখানে নাটক নিধুয়া মঞ্চায়ন করা হয়।