প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (এনইউবিটিক) গতকাল বসন্তবরণ উৎসব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, পিঠা উৎসবসহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ইব্রাহিম। অন্যদের মধ্যে ছিলেন এনইউবিটিকের কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট মো. ইফতেখারুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নিমাই চন্দ্র মণ্ডল। খুলনা প্রতিনিধি