বসন্তবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠানের ৪২ বছর পূর্তি এবং বসন্তবরণ উৎসব উদ্যাপন করা করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও নাট্যাভিনেত্রী জ্যোতি সিনহা। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক মহিলা সাংসদ হোসনে আরা ওয়াহিদ প্রমুখ।