বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত’ স্লোগান নিয়ে গতকাল কুমিল্লা সরকারি কলেজে প্রথমবারের মতো বসন্তবরণ ও পিঠা উত্সব হয়। এ উপলক্ষে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভাগের শিক্ষার্থীরা নানা ধরনের পিঠার পসরা সাজান। পরে কলেজের অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও উত্সবের আহ্বায়ক রোকসানা পারভীন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা