বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটমূল চত্বরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব। সকালে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবদুল খালেক। উপাধ্যক্ষ ছায়েদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক এওয়াইএম আইনুন নিশাত। এতে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ খামিরুল ইসলাম প্রধান। হরেক রকমের পিঠা নিয়ে ২০টি স্টল স্থাপন করা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পঞ্চগড় প্রতিনিধি