বসন্তবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে কথা, গান ও নৃত্যে বসন্তবরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি ও ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদন পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি ও শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।