বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের উদ্যোগে রোববার রাতে বসন্তবরণ উদ্যাপিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ উৎসবে সদর উপজেলার ১৭টি ইউপির চেয়ারম্যান ও তাঁদের পরিবারের সদস্যরা, উপজেলা পরিষদের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিলনমেলায় পরিণত হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও তাঁর সহধর্মিণী ঊর্মিলা আক্তার কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন সদর ইউএনও মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ মণ্ডল, স্থানীয় সরকারের উপসচিব আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা হাকিম আছাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ