বসন্তবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে বসন্তবরণ উৎসব ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। কলেজের সামনের মাঠে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টা নবীন ও বসন্তবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ পারভীন আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম, একই কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এদিকে বসন্তকে বরণ করার জন্য ভোলার তুলাতুলি সরকারি বিদ্যালয়ের মাঠ, ইলিশ চত্বর, জেলা পরিষদ চত্বর, খেয়াঘাট সেতু, শান্তিরহাট, বাঘমারা সেতুসহ বিভিন্ন স্পটে মানুষের ভিড় জমে।