বসন্তের আমেজে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের আমেজে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে শিক্ষা কার্যক্রম শুরুর ২৫ বছর পূর্তি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল ১০টায় পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনের সূচনা করেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা কেন্দ্র ‘সেন্টার অব এক্সেলেনস’-এর পরিচালক মো. আখতারুল ইসলাম, জ্যেষ্ঠ অধ্যাপক রেজা-ই-করিম খন্দকার, ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন পর্ষদের সভাপতি নিয়াজ আহম্মেদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিমাদ্রী শেখর রায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস, সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কেক কাটেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া।