বসন্তের রঙের ছাপ সংসদেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্তের আগমনে রঙের ছাপ পড়েছে জাতীয় সংসদেও। গতকাল সোমবার মন্ত্রী ও সাংসদদের অনেকে বাসন্তী পোশাক পরে বসন্তকে স্বাগত জানান।
শিরীন শারমিন চৌধুরী বাসন্তী রং শাড়ি পরে অধিবেশন পরিচালনা করেন। সন্ধ্যার পর অধিবেশনকক্ষে গিয়ে দু-চারজন বাদে উপস্থিত প্রায় সব নারী সাংসদকে বাসন্তী রঙের শাড়িতে দেখা গেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পরেছিলেন হালকা বাসন্তী রঙের শাড়ি। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীও পরেছিলেন হলুদ শাড়ি।
হলুদ পাঞ্জাবি পরা অবস্থায় দেখা গেছে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ নূরুন্নবী চৌধুরী, জাহিদ আহসান রাসেল ও ফাহমী গোলন্দাজকে।