বসুধার আবাসন মেলা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্স লি. নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী একক আবাসন মেলা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই মেলায় ঢাকা, চট্টগ্রাম ও কুয়াকাটায় অবস্থিত প্লট, ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস কেনার জন্য বুকিং দিলে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। গত দুই বছর থেকে বসুধা শিশুদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রতিযোগিতা শুরু ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ ডিসেম্বর বিকেল চারটায়। বিজ্ঞপ্তি।