বসুন্ধরা সিটিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ঘটনাস্থলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়। তাড়াহুড়ো করে তাঁরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।