বসুন্ধরা সিটিতে ডিএনসিসির নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ কারওয়ান বাজার শাখার আয়োজনে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ‘নিরাপদ খাদ্যবিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বসুন্ধরা সিটির লেভেল-৮-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে পাওয়ার পয়েন্টের সাহায্যে খাদ্য নিরাপদ রাখার পাঁচটি উপায়, নিরাপদ খাদ্য আইন ২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ব্যক্তিগত স্বাস্থ্যব্যবস্থা প্রভৃতি বিষয় সম্পর্কে উপস্থাপন করা হয়। ডিএনসিসি কারওয়ান বাজার শাখার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদারের পরিচালনায় শপিং সেন্টারটিতে অবস্থিত ফুড কোর্টের ৮৯ দোকানের ৪৭৭ জন মালিক, ব্যবস্থাপক এবং কর্মচারী এতে অংশ নেন।