বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান রাতে সাংবাদিকদের জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লেভেল ছয়ে এই আগুন লাগে।

রাতে আলী আহমদ খান সাংবাদিকদের বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে ১০০টি দোকানের মধ্যে প্রায় ৭০ শতাংশ দোকান আংশিক বা পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটি খোলা সম্ভব হবে না বলে জানা গেছে।


আরও পড়ুন: