বসুন্ধরার কর্মকর্তার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া এলাকায় বসুন্ধরা গ্রুপের মৌচাক আবাসিক প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, বসুন্ধরা গ্রুপের পক্ষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তীসহ কয়েকজন আইনজীবী গতকাল সোমবার মাসুমের জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ তারিক এজাজ গতকাল দুপুরে জামিন নামঞ্জুর করে মাসুমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি জমি দখল, মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে গত বৃহস্পতিবার সরকারের পক্ষে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় দুটি মামলা করেন কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান খান। দুটি মামলারই প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। ওই রাতেই পুলিশ মাসুম হোসেনকে গ্রেপ্তার করে।