বসুন্ধরার চেয়ারম্যানকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়া ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এক মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলায় জামিনের মেয়াদ বাড়াতে আহমেদ আকবর সোবহানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই মামলা বাতিল চেয়ে বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার আবিদ হোসেনের করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন আদালত। ২০১০ সালের ১৩ মে কালিয়াকৈর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তিনি হাইকোর্ট থেকে আগে জামিন পান।