বসুন্ধরার বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগ করেছেন ভাটারা-ছোলমাইদ এলাকার কিছুসংখ্যক লোক। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেছেন। ভাটারা-ছোলমাইদ জমির মালিক সমিতি ও এলাকাবাসীর পক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আয়োজকদের নেতা হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেনসহ কয়েকজন সাংবাদিকদের বলেন, বসন্ধুরা গ্রুপ আই ব্লক নামে নতুন একটি ব্লক তৈরি করে তাঁদের জমি দখলের পাঁয়তারা করছে।