বসুন্ধরার বিরুদ্ধে ভূমিহীন উচ্ছেদের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমিতে ঘর বানিয়ে থাকা ৪৭টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।জানা যায়, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত পাল চৌধুরী গত সোমবার কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীরকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার দুপুরে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোকলেছুর রহমান খানসহ কয়েকজন কর্মকর্তা বসুন্ধরা গ্রুপের মৌচাক প্রকল্প এলাকা পরিদর্শনে যান।ভূমি সহকারী কর্মকর্তা মোকলেছুর রহমান খান জানান, বসুন্ধরা গ্রুপের লোকজন সরকারি জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করেছে বলে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে। তবে ওই জমি বর্তমানে পতিত পড়ে আছে।সরকারি জমি দখল, মাটি চুরি ও কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর গত রোববার বসুন্ধরার চেয়ারম্যানের নির্দেশে উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া এলাকার ৪৭টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ ও মালামাল লুট করার অভিযোগে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন মৌচাক প্রকল্প এলাকার পূর্ব পাশের চানপুর গ্রামের মুক্তিযোদ্ধা আ. মতিন সরকার।