বসুন্ধরার বিরুদ্ধে মামলাসংক্রান্ত প্রতিবেদনের সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ মে প্রথম আলোতে প্রকাশিত ‘বসুন্ধরার বিরুদ্ধে সরকারের মামলা, কর্মকর্তা গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত খবরে দুই হাজার ৯৪০ শতক জমি দখলের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বিভিন্ন দাগে জমি হবে ৯০ দশমিক ৭৮ শতাংশ। ফ্যাক্সযোগে পাওয়া এজাহারের কপির অস্পষ্টতার কারণে এই সংখ্যাগত ভুল হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বার্তা সম্পাদক