বসুন্ধরার সাততলা থেকে পড়ে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা শপিং মলের সাততলা থেকে পড়ে আজ রোববার শাহরিয়ার নামের এক তরুণ নিহত হয়েছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, আজ বিকেলে শপিং মলের সাততলা থেকে পড়ে যান শাহরিয়ার। পরে তাঁকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।