বসেছে 'কিআনন্দ' মেলা

ঢাকার সেন্ট যোসেফ স্কুল মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বসেছে কিশোর আনন্দমেলা। ছোটদের মাসিক সাময়িকী কিশোর আলোর জন্মবার্ষিকী উপলক্ষে ওই মেলার আয়োজন করা হয়েছে।
‘কিআনন্দ’ শীর্ষক এই মেলার উদ্বোধন করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সঙ্গে রয়েছেন ব্রাদার রবি পিউরিফিকেশন ও কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ফাহাদ রহমান। একই সময়ে শুরু হয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, শিরোনামহীন, জলের গান, চিরকুট ও মিনারের গান। থাকছে কিশোর আলোর নিয়মিত লেখক মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, ফরিদুর রেজা সাগর, আমীরুল ইসলাম প্রমুখ লেখকের সঙ্গে খুদে আড্ডা। মেলায় প্রথমার স্টলে ২৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনীর ছোটদের বই। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
আরও জানতে পড়ুন
আজ দিনভর কিআনন্দ