প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল সোমবার ৫৫ জন কৃষককে ব্রি-৫৮ জাতের ধানের বীজ সংরক্ষণের জন্য বস্তা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তর মিলনায়তনে এসব বস্তা বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হেলালউদ্দিনসহ আয়েত আলী, সাবেক পৌর কাউন্সিলর সেলিম মাল প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওই কৃষকদের প্রত্যেককে একটি করে বস্তা দেওয়া হয়। আগামী মৌসুমে উন্নত মানের ধানের বীজ সংরক্ষণ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।