বস্তাচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খাতুনগঞ্জে গতকাল শনিবার ট্রাক থেকে মালামাল খালাসের সময় একটি বস্তা পড়ে মৃদুল কান্তি দাশ (৩২) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাউজানের বিনাজুরিতে। খাতুনগঞ্জে তাঁর একটি দোকান রয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ বলেন, সকাল ১০টার দিকে বাদশা মার্কেটের সামনে ট্রাক থেকে বিভিন্ন পণ্যের বস্তা খালাস করা হচ্ছিল। এ সময় পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন মৃদুল। হঠাৎ ট্রাক থেকে একটি বস্তা তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।